লখনউয়ে বাসে আগুন! ঝলসে মৃত ৫ যাত্রী

0
179
ছবি সৌজন্যে : এক্স
বিহার থেকে দিল্লি যাওয়ার পথে লখনউয়ের মোহনলালগঞ্জ এলাকায় চলন্ত বাসে আগুন ধরে মৃত্যু হয়েছে পাঁচ জনের। আহত হয়েছেন বেশ কয়েক জন। তাঁদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বাসের চালক এবং কন্ডাক্টর পলাতক।
তাঁদের খোঁজে তল্লাশি চলছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়ছেন, বৃহস্পতিবার ভোরে ঘুমোনোর বাসটিতে মুহূর্তের মধ্যে আগুন জ্বলে যায়। চালক এবং কন্ডাক্টর বাস ফেলে পালান। বাসের দরজা না খোলায় ভিতরে আটকে পড়েছিলেন যাত্রীরা। অনেক আবার প্রাণ বাঁচাতে বাসের জানলা ভেঙে লাফ মারেন।
কিন্তু বাসের পিছনের দিকে কয়েক জন আটকে পড়েন। ঝলসে মৃত্যু হয় তাঁদের। মৃতদের মধ্যে দু’জন মহিলা, দুই শিশু এবং এক জন পুরুষ রয়েছেন। বাসে আগুন লাগার খবর পেয়ে দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।