গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk বেঙ্গালুরুতে বাসে আগুন, প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী 

    বেঙ্গালুরুতে বাসে আগুন, প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী 

    0
    159
    Bengaluru bus caught fire 30 passengers lost their lives
    Bengaluru bus caught fire 30 passengers lost their lives
    বেঙ্গালুরুতে বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। মঙ্গলবার সকালে বেঙ্গালুরু মেট্রোপলিটান ট্রান্সপোর্ট কর্পোরেশন-র ওই বাস করমঙ্গল ডিপো থেকে ছাড়ার প্রস্ততি নিচ্ছিল। আশপাশে অন্যান্য বাস এবং যাত্রীদের ভিড়ও ছিল। সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে।
    চালকের আসনে বসে ইঞ্জিনে স্টার্ট দিতেই সরকারি বাসের চালক বুঝতে পারেন কোথাও একটা গোলমাল হয়েছে। খেয়াল করতেই দেখেন, আগুন লেগেছে বাসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাস চালকের সতর্কতার জন্যই বাসযাত্রীদের বাঁচানোর সময় পাওয়া যায়। চালক দ্রুত যাত্রীদের বাস থেকে নামিয়ে বাসটি ফাঁকা করে দেন। দমকলকেও খবর দেন চালকই। তবে বাসটিতে কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিএমটিসি।