গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home International পদ্মা নদীতে বাস, নিখোঁজ ৫০ 

    পদ্মা নদীতে বাস, নিখোঁজ ৫০ 

    0
    20
    ছবি সৌজন্যে : এক্স

    বাংলাদেশের রাজবাড়ী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়ায় এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন প্রায় ৫০ জন। জানা গেছে, বিকাল ৫টা ১৫ মিনিটের দিকে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,বাসটি ফেরিঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে বাসটিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার  তাপস কুমার পাল জানিয়েছেন, বাসটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল। তাদের মধ্যে ৮-৯ জন বের হতে পারলেও অন্যদের অবস্থা সম্পর্কে এখনো কিছু বলা সম্ভব হচ্ছে না।ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন।ঘাট সূত্রে জানা গেছে, বাসটি ডুবে যাওয়ার পর উদ্ধার কার্যক্রম শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা। জাহাজটি দৌলতদিয়াঘাটেই অবস্থান করছিল।

    ডুবুরি দলও উদ্ধার কাজ চালাচ্ছে।রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, উদ্ধার অভিযান চালানো হচ্ছে।