গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Nadia কৃষ্ণনগরে বাসের পিছনে ধাক্কা, মৃত বাইক চালক

    কৃষ্ণনগরে বাসের পিছনে ধাক্কা, মৃত বাইক চালক

    0
    170
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কৃষ্ণনগরে ১২ নম্বর জাতীয় সড়কে বাসের পিছনে বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে বছর ১৯ এর বাইক চালক রহমান শেখ-এর।
    এই ঘটনায় নয়ন শেখ নামে এক বাইক আরোহী গুরুতর জখম হয়েছেন। পুলিশ সূত্রে জানা খবর, বৃহস্পতিবার রাতে ওই দুই যুবক একটি বাইকে চেপে ঝিটকাপোতা থেকে বাড়ি ফিরছিল। দ্রুত গতিতে বাইক চালিয়ে যাওয়ার সময় ভাতজাংলা এলাকায় একটি দাঁড়িয়ে থাকা বাসের পিছনে নিযন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। এর ফলে গুরুতর জখম হয় ওই দুই যুবক। কোতোয়ালী থানার পুলিশ তাদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রহমান শেখকে মৃত বলে ঘোষণা করেন।
    নয়ন শেখের অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার এনআর এস হাসপাতালে স্থানান্তর করা হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় মাত্র ১৯ বছর বয়সেই ওই যুবকের মত্যুতে স্বাভাবিকভাবে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।