গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Kolkata বাণিজ্য সম্মেলন বাৎসরিক উৎসব ছাড়া কিছু না, তোপ শুভেন্দুর

    বাণিজ্য সম্মেলন বাৎসরিক উৎসব ছাড়া কিছু না, তোপ শুভেন্দুর

    0
    124
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে বাৎসরিক উৎসব বলে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ একটা সংস্থাকে ৫০ কোটি টোকি টাকা পাইয়ে দিতেই এই উৎসবটা করা হয়।
    শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের শালবনির কারখানার কি হল। তিনি আরও বলেছেন এখনও পর্যন্ত যত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়েছে, তাতে ১৪-১৫ লাখ কোটি টাকা বিনিয়োগের এগ্রিমেন্ট হয়েছে দাবি করা হচ্ছে। কিন্তু কোথাও কিছু হয়নি। উল্টে ২০২১-র পরে ডাবর, নৈহাটি-ভদ্রেশ্বরে জুটমিল, ডানকুনিতে বিস্কুট তৈরির কারখানা বন্ধ হয়ে গিয়েছে।
    এদিকে পশ্চিমবঙ্গে কত শিল্প হয়েছে শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছে কংগ্রেস। দলের রাজ্য মুখপাত্র সৌম্য আইচ বলেছেন শিল্পের নামে উৎসব চলে।