ব্যবসায় মন্দা, ছেড়ে গিয়েছে স্ত্রী, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়ে আটক

0
158
CM ER SONGE KOTHA BOLTE CHEYE ATOK
CM ER SONGE KOTHA BOLTE CHEYE ATOK
মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে আটক যুবক। ঘটনাকে কেন্দ্র করে হুলস্থল রাজ্য সচিবালয় চত্বরে।
সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী উন্নয়ন সংক্রান্ত বিষয়ে বৈঠক করেছেন। বৈঠক শেষে বেরিয়ে যাচ্ছিলেন। সেই সময়ই ওই যুবক নবান্ন সভাঘরের সামনে চলে যায়। জানান মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেনই। প্রয়োজনীয় অনুমোদন না থাকায় সঙ্গে সঙ্গে ওই যুবককে আটক করে পুলিশ। নিযে যাওয়া হয় শিবপুর থানায়। জেরায় বছর ৩৫-র শেখ সমিরুল জানিয়েছেন তিনি হাওড়ার বাঁকড়ার বাসিন্দা। তাঁর কাপড়ের ব্যবসা রয়েছে। লকডাউনের পর থেকেই ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। এজন্য স্ত্রীও ছেড়ে চলে গিয়েছে সব মিলিয়ে অবসাদে ভুগছেন। সেজন্যই মুখ্যমন্ত্রীর কাছে সমস্যার কথা জানাতে এসেছিলেন।
ছবি সৌজন্যে : নিজস্ব