
২০২১ সালে ইনস্টাগ্রামে ২৫ বছর বয়সী একজন নারীর সঙ্গে বন্ধুত্ব হয় ৩৭ বছর বয়সী এক ব্যবসায়ীর। বন্ধুত্বের সূত্র ধরে ধীরে ধীরে সেই নারীকে ব্যক্তিগত ছবি ও ভিডিও শেয়ার করতে বাধ্য করেন সেই ব্যবসায়ী। ৩০ মে দিল্লি পুলিশ জানায়, সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল, যৌন হয়রানি ও শোষণের অভিযোগে বৃহস্পতিবার অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, নারীটি জানতেন না যে অভিযুক্ত ব্যক্তি বিবাহিত। নারীটি অভিযোগ করেছেন, অভিযুক্ত বিবাহিত কিনা না জেনেই তিনি তার সঙ্গে ঘনিষ্ঠতা গড়েন। পরে ব্যক্তিগত ছবি শেয়ার করতে বাধ্য হন। এরপর থেকে ভুয়া ইনস্টাগ্রাম ও ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে অজানা লোকদের কাছ থেকে আসতে থাকে হুমকি, অশ্লীল বার্তা ও চাঁদার দাবি।
ডেপুটি পুলিশ কমিশনার প্রশান্ত গৌতম বলেছেন, অভিযুক্ত ব্যক্তি ওই নারীর ছবি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট খুলে এবং ব্ল্যাকমেইল করে ভুক্তভোগীর থেকে এক লাখ টাকা চাঁদা আদায় করে। এ ছাড়া গুগল মিট কলেও ভুক্তভোগী নারীকে অনৈতিক কাজ করতে বাধ্য করে।









