কৃষ্ণনগরে তোলাবাজি না দেওয়ায় ব্যবসায়ীকে গুলি

0
621
KRISHNANAGARE TOLABAJI NADEOYA A BYABSAYI K GULI
KRISHNANAGARE TOLABAJI NADEOYA A BYABSAYI K GULI

তোলাবাজির টাকা দিতে না চাওয়ায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত ব্যবসায়ী।

শুক্রবার সকালে কৃষ্ণনগরের গোয়াড়ী বাজার এলাকায় বিশ্বনাথ ঘোষকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। একটি গুলি তার পায়ে লাগে। পিস্তল দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, কৃষ্ণনগর নগেন্দ্র নগরের বাসিন্দা বিশ্বনাথ ঘোষ কৃষ্ণনগর পাত্র বাজারের মাছ বিক্রি করেন। শুক্রবার গোয়ারী বাজারে আড়তে মাছ কিনতে গেলে স্থানীয় এক দুষ্কৃতী টাকা দাবি করলে তা দিতে রাজি না হওয়ায় ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে। তার কাছে থাকা ৩৫ হাজার টাকা ও একটি মোবাইল কেড়ে নেওয়ারও অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালী থানার পুলিশ।