গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home South 24 Pgs ভাঙড়ের ফল ব্যবসায়ীর মাথায় অস্ত্রের কোপ

    ভাঙড়ের ফল ব্যবসায়ীর মাথায় অস্ত্রের কোপ

    0
    213
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ভাঙড়ের ঘটকপকুর বাজারে প্রকাশ্যে এক ফল ব্যবসায়ীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। আহত ফল ব্যবসায়ী প্রবীর মণ্ডল ভাঙড়ের কালিকাপুরের বাসিন্দা।
    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে প্রবীর তাঁর দোকানে ফল বিক্রি করছিলেন, সেই সময় তাঁরই এক পূর্বপরিচিত বন্ধু সুব্রত নস্কর অতর্কিতে তাঁর ওপর হামলা চালিয়েছে। সুব্রত ধারালো কাটারি দিয়ে প্রবীরের মাথায় একাধিক কোপ মারে, যার ফলে প্রবীর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় প্রবীরকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে চিকিৎসার জন্য কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
    যদিও ইতিমধ্যেই পালানোর সময় পুলিশের হাতে ধরা পড়েছে সুব্রত নস্কর। কী কারণে এই নৃশংস হামলা তা খতিয়ে দেখছে পুলিশ।