গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home East Medinipur ফিল্মি কায়দায় ব্যবসায়ী অপহরণ! উদ্ধারও 

    ফিল্মি কায়দায় ব্যবসায়ী অপহরণ! উদ্ধারও 

    0
    417
    ছবি সৌজন্যে : নিজস্ব

    দিনে দুপুরে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার মুম্বই রোডে ব্যবসায়ীকে টাকা ভর্তি ব্যাগ সমেত কয়েকজন দুষ্কৃতীর অপহরণের ঘটনায় শোরগোল পড়েছে। এরপরই পাঁশকুড়ায় যাওয়ার রাস্তা ধরে তখন এগোচ্ছে গাড়ি।

    চলন্ত গাড়ির ভেতরে দুষ্কৃতিদের সঙ্গে ধস্তাধস্তি চলছে অপহৃত ব্যবসায়ীর। শুরু করেন তিনি চিৎকার। খবর পেয়ে তখন দুষ্কৃতীদের গাড়ির পেছনে ধাওয়া করা শুরু করেছে কোলাঘাট থানার পুলিশের গাড়ি। এরপর প্রাণে বাঁচতে চলন্ত গাড়ি থেকেই ঝাঁপ দেন ব্যবসায়ী কৃশানু সামন্ত। গাড়ি থেকে ঝাঁপ দেওয়ার পর আহত ব্যবসায়ীকে উদ্ধার করে কোলাঘাটের পাইকপাড়ি হাসপাতালে ভর্তি করে পুলিশ চিকিৎসার জন্য। অন্যদিকে যে বুলেরো গাড়িতে করে অপহরণ করে নিয়ে পালানোর চেষ্টা হয়েছিল ওই ব্যবসায়ীকে কোলাঘাট থানার পুলিশ হলদিয়া মেচেদা রাজ্য সড়কের বুড়ারিতে সেই গাড়ি এবং চালককে আটক করে পুলিশ।

    তবে গাড়িতে থাকা মূল অপহরণকারীরা পালিয়ে গিয়েছে ততক্ষণে। পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।