দিল্লিতে প্রকাশ্য রাস্তায় খুন ব্যবসায়ী

0
75
ছবি সৌজন্যে : এক্স
দিল্লিতে খুন ব্যবসায়ী। প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হয় ওই ব্যবসায়ীকে। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর দিল্লির বাওয়ানা এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুষ্কৃতীরা তাকে  অতর্কিতে গুলি করে চম্পট দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যেই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে , গুলিবিদ্ধ হওয়ার পর আশেপাশের পথচারীরা তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে।
তবে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। প্রকাশ্য রাস্তায় এমন নৃশংস হত্যাকাণ্ডের ফলে ফের রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে কুখ্যাত লরেন্স বিষ্ণই গ্যাংয়ের দুই সদস্য। পুলিশ সূত্রে জানা যাচ্ছে , তারা বর্তমানে দেশের বাইরে রয়েছে।