ব্যবসায়ীরাই অর্থনীতির মেরুদণ্ড, পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর

0
83
ছবি সৌজন্যে :ফেসবুক
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ফ্লপ শো বলে কটাক্ষ করে পুস্তিকা বার করেছে বিজেপি। সেদিনেই নেতাজি ইন্ডোর থেকে পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন ব্যবসায়ীরা অর্থনীতির মেরুদণ্ড। রাজ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতির কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। বলেচেড় এরাজ্যে ৬৬০ টিরও বেশি এমএসএমই ক্লাস্টার রয়েচে। ১ কোটি ৩০ লাখেরও বেশি মানুষ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত। কয়েক লাখ কর্মসংস্থান হয়েছে। তাঁর কথায় অসংগঠিত ক্ষেত্রে ৬৫ লাখ ব্যবসায়ী রয়েছেন। রাজ্যের খুচরো ব্যবসায়ীরাই বাংলার অথনীতির মেরুদণ্ড। তিনি আরও দাবি করেছেন রাজ্যে বেকারত্বের হার কমিয়েছে তাঁর সরকার। ৬টি ইকোনমিক করিডর বানিয়েছেন। তার চারপাশে শিল্প, দোকান তৈরি হয়েছে। এরজেরে লাভবান হচ্ছেন খুচরো ব্যবসায়ীরা।এদিকে,কেউ দুষ্টুমি করলে তিনিও দুষ্টু-মিস্টি মেডিসিন দিয়ে প্রবলেম সলভ করেন। নেতাজি ইন্ডোরে ব্যবসায়ীদের সম্মেলনে হঠাৎ করেই মুখ্যমন্ত্রীর মুখে দুষ্টুমির প্রসঙ্গ।
তবে কোন ক্ষেত্রে এমনটা বলেছেন তা স্পষ্ট না হলেও যুবভারতীকাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়ের মধ্যে তাঁর এই মন্তব্য অর্থবহ।