
মন্দিরে খোল বাজিয়ে নিজের নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে প্রচার শুরু করেছেন শুভেন্দু অধিকারী। রবিবার সকালে বয়াল থেকে প্রচার শুরু করেছেন তিনি।
মন্দিরে খোলও বাজিয়ে কর্মী সমর্থকদের উৎসাহ দিতে দেখা গিয়েছে তাঁকে। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বয়াল এলাকায় তাঁর প্রতিদ্বন্দ্বী পবিত্র করের বাড়ি। ওই এলাকায় বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ করেছেন শুভেন্দু অধিকারী। এদিকে মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছেন বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ। বুড়ো শিবতলা অঞ্চলে বাড়ি বাড়ি ঘুরে প্রচার সেরেছেন তিনি। হাওড়ার বালটিকুড়ি সদানন্দ মঠে পুজো দিয়ে প্রচারে নেমেছেন শিবপুরের বিজেপির অভিনেতা প্রার্থী রুদ্রনীল ঘোষ। প্রচারে স্লোগান তুলেছেন ভাতা নয়, চাই কর্মসংস্থান। মহিলাদের নিরাপত্তার জন্য চাই বিজেপির সরকার।
এদিকে প্রচারে বেরিয়ে দুবরাজপুরের কুলেবাড়িতে রাস্তার পাশে ভোটারের দাড়ি কেটে দিলেন বিজেপি প্রার্থী অনুপ সাহা।
