গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Nadia সোমে উপনির্বাচনের ফল, গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা

    সোমে উপনির্বাচনের ফল, গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা

    0
    294
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সোমবার নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা। তার আগেই গণনা কেন্দ্রের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। প্রথম পর্যায়ে রয়েছে লাঠিধারী ও এএসআই পদমর্যাদার পুলিশ। দ্বিতীয় পর্যায়ে সশস্ত্র রাজ্য পুলিস এবং তৃতীয় পর্যায়ে কেন্দ্রীয় বাহিনী।
    সারাদিনব্যাপী ভোট পড়েছিল প্রায় ৬৯ শতাংশ। পানিঘাটা হাইস্কুলের গণনাকেন্দ্রে সকাল ৮ টা  গণনা শুরু হবে। প্রথমে পোস্টাল ব্যালট। তারপরে ইভিএম-এর ভোটগণনা হবে। গণনার জন্য দুটি হল ঘর থাকছে। সেখানে থাকবে আটটি করে মোট ১৬টি টেবিল। সাড়ে ১২ টার মধ্যে ফল ঘোষণা-সহ যাবতীয় প্রক্রিয়া শেষ হবে। আশাবাদী রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও ও তাঁর দফতর। এখনও পর্যন্ত যা খবর তা জানা যাচ্ছে মোট ২০ রাউন্ড গণনা হবে। মোট বুথ ৩০৯। ইতিমধ্যেই ভোটের পর থেকেই স্ট্রং-রুম পাহারায় রয়েছে এক প্ল্যাটুন অর্থাৎ চব্বিশ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। তিনটি শিফটে চলছে তাঁদের ডিউটি।
    অন্যদিকে রাজনৈতিক দলগুলির যে সমস্ত এজেন্ট গণনা কেন্দ্রে ঢুকতে চাইবেন তাঁরা সঙ্গে শুধুমাত্র সাদা কাগজ ও কলম নিতে পারবেন। গণনা কেন্দ্রে ক্যামেরা বা মোবাইল সম্পূর্ণ নিষিদ্ধ। কেবলমাত্র সাধারণ পর্যবেক্ষক এবং রিটার্নিং অফিসার মোবাইল ব্যবহার করতে পারবেন।