
পিলখানায় খুনের ঘটনায় মুখ খুলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ফের একবার বলেছেন হিংসা, দুর্নীতিকে দুটোই পশ্চিমবঙ্গের রাজনীতির শিকড় থেকে উপড়ে ফেলতে হবে।
বুধবার হাওড়ার পিলখানায় প্রোমোটারকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুনের ঘটনায় দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিক্ষোভ অবরোধ, আগুন, সাংবাদিককে মার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা পুলিশের লাঠিচার্জ করতে দেখা গিয়েছে পুলিশকে। এই পরিস্থিতিতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। তিনি বলেছেন হিংসা, দুর্নীতি মুক্ত বাংলা গড়তে জিরো টলারেন্স নীতি নেওয়া উচিত। বারুদ, গুলি, খুনি, তৃণমূলের জমানায় বাংলায় এলাকায় এলাকায় তৈরি হয়েছে। আক্রমণ করেছেন অধীর চৌধুরি।
তাঁর কথায় বাইরে থেকে বাহিনী এনেও সন্ত্রাস বন্ধ করা যাবে না। এরাজ্যের সন্ত্রাস বন্ধ করতে আরও কড়া দাওয়াইয়ের প্রয়োজন।
