বালুরঘাটে সুকান্ত-র বাড়িতেই সিএএ সচেতনতা ক্যাম্প

0
639
ছবি সৌজন্যে : নিজস্ব
বালুরঘাটে সুকান্ত মজুমদারের বাড়িতেই এবার সিএএ সচেতনতা ক্যাম্প। সকাল থেকেই স্থানীয়রা সুকান্ত মজুমদারের বাড়ির নিচে অফিসে ক্যাম্পে ভিড় জমিয়েছেন।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে মানুষকে সহায়তা করছেন। কিভাবে ফর্ম ফিলাপ করতে হবে তাও দেখিয়ে দিয়েছেন। সুকান্ত মজুমদার বলেছেন এই ধরণের ক্যাম্প জেলার অন্য জায়গাতেও হবে। সিএএ নিয়ে মানুষের মনে আতঙ্ক দূর করতেই এই ক্যাম্প বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার। সিএএ-র আসল উদ্দেশ্য কি তা জানাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি।
তাঁর কথায় সিএএ নাগরিকত্ব হারানো নয়, নাগরিকত্ব দেওয়ার জন্য। এর আগে আরেক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়ি ঠাকুরনগরে সিএএ ক্যাম্প করা হয়।