ক্যাব কোম্পানিগুলি নিতে পারবে দ্বিগুণ ভাড়া!

0
125
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
দিনের ব্যস্ত সময়ে মল ভাড়ার দ্বিগুণ ভাড়া নিতে পারবে ক্যাব কোম্পানিগুলি। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক দ্বারা জারি করা মোটর ভেহিক্যাল সংগ্রাহক নির্দেশিক ২০২৫ অনুসারে ক্যাব সংগ্রাহকরা ওই চার্জ করতে পারবেন।
এতদিন পর্যন্ত সার্জ প্রাইজিংয়ের উর্ধ্বসীমা বেস ভাড়ার দেড়গুণ পর্যন্ত সীমাবদ্ধ ছিল। রাজ্য গুলিকে আগামী তিন মাসের মধ্যে এই নতুন নির্দেশিকা বাস্তবায়ণের পরামর্শ দেওয়া হয়েছে। ২০২৫ সালে এমডিএজি আইন অনুসারে রাজ্য সরকারের অনুমোদন সাপেক্ষে অ্যাগ্রিগেটরদের মাধ্যম নন ট্রান্সপোর্ট মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটিয়েছে।
অর্থাৎ এখন ক্যাব পরিষেবা হিসাবে মোটর সাইকলে ব্যবহারের পথ পরিষ্কার হয়ে গিয়েছে।