
সরকার গঠনের পরই জম্মু-কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে মন্ত্রিসভায় প্রস্তাব পাশ করিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সেই প্রস্তাব নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হচ্ছেন জম্মু-কাশ্মীরের নতুন মুখ্যমন্ত্রী।
পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানো ওমর আবদুল্লার প্রাক নির্বাচনী প্রতিশ্রুতিগুলির মধ্যে অন্যতম ছিল। কংগ্রেস এই দাবিতেই সরকারে সরাসরি যোগ না দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেসের বক্তব্য, দল ৩৭০ ধারা ফেরাতে বদ্ধপরিকর।
সার্বিকভাবে পূর্ণরাজ্যের মর্যাদাকে ঘিরেই আবর্তিত জম্মু-কাশ্মীরের রাজনীতি। ফলে বাধ্য হয়েই কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়ানোর চেষ্টা করছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী।
ছবি সৌজন্যে : এক্স
