গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata ২৬ তম বর্ষে কেবল টিভি শো

    ২৬ তম বর্ষে কেবল টিভি শো

    0
    111
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কেবল টিভি, ব্রডব্যান্ড, ওটিটি, সময়ের সঙ্গে সঙ্গে পাল্টানো নতুন প্রযুক্তির খোঁজ, তারসঙ্গে বর্তমান প্রজন্মকে প্রযুক্তিবান্ধব করে তোলার লক্ষ্যে শুরু হয়েছে ২৬ তম কেবল টিভি শো।
    কেবল টিভি ইকুইপমেন্টস ট্রেডার্স অ্যান্ড ম্যানুফাকচারার্স আয়োজিত এই মেগা মেলায় সার্ক অঞ্চলভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় কেবল অ্যান্ড ব্রডব্যান্ড শো হিসেবে স্বীকৃত। তিনদিনের এই মেলা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। পরমা আইল্যান্ডের মিলন মেলার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে এবছর নতুন প্রযুক্তি এবং শিল্প সহায়ক যন্ত্রপাতি নিয়ে ৯০টি স্টল রয়েছে। যেখানে কেবল কানেকশন, ব্রডব্যান্ড, নেটওয়ার্কিং, সার্ভিলেন্স, ওটিটি-ব মত টেকনোলজিক্যাল আপডেট সংক্রান্ত তথ্য এবং প্রদর্শনী থাকছে। মহারাষ্ট্র, গুজরাট, বিহার সহ দেশের বিভিন্ন রাজ্যের কেবল অপারেটর, ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার, এমএসও এবং ব্রডকাস্টাররা এবারের মেলায় যোগ দিয়েছেন। পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশ, নেপাল, ভুটানের প্রচুর কেবল অপারেটররা উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কেবল অপারেটরা নতুন কি প্রযুক্তি এসেছে, স্টলে ঘুরে ঘুরে তার খোঁজখবর নিয়েছেন। আইসিএনসিলের ডিরেক্টর সুরেশ শেঠিয়া জানিয়েছেন এটি ভারতের সর্ববৃহৎ কেবল টিভি শো। যেখানে কেবল টিভি, ব্রডব্যান্ড, ওটিটি সব কিছু একসঙ্গে নিয়ে প্রদর্শিত হচ্ছে। তিনি বলেছেন যখনই কোনও টেকনোলজি আপডেট হয়, তখন মানুষই লাভবান হন। ফলে এই প্রদর্শনী মানুষকে উন্নত প্রযুক্তির মাধ্যমে পরিষেবা দেওয়ার লক্ষ্যেই করা হয়।
    ২৬ তম কেবল টিভি শোয়ের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন এক্সিবিশন কমিটির চেয়ারম্যান পবণ জাজোডিয়া, প্রেসিডেন্ট রাজেশ দোষী, সহ সভাপতি রাজেন্দ্র প্রসাদ আগরওয়াল সহ অন্যান্য পদাধিকারীরা। এমএসওদের পক্ষ থেকেও একটা বিপুল অংশের উপস্থিতি উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন।