
আয়ুষ্মান ভারত প্রকল্পে অনিয়মের কথা বলেছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। তৃণমূল কংগ্রেসের পর এবার প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পে পশ্চিমবঙ্গ এবং দিল্লি সরকার অসহযোগিতা করছে। এরপরেই প্রধানমন্ত্রীকে পাল্টা জবাব দিয়েছিল পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস। বুধবার সাংবাদিক বৈঠকে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্পে বেশ কিছু অনিয়ম চিহ্নিত করেছেন। দিল্লি সরকারের স্বাস্থ্য বিমা প্রকল্প যে কেন্দ্রীয় যোজনার চেয়ে অনেক বেশি কার্যকর, রিপোর্ট দেখলেই তা স্পষ্ট হয়ে যাবে। সেই সঙ্গে এক্স পোস্টে অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত সীমাবন্ধ পরিসরে সীমিত মানুষের জন্য।
দিল্লি সরকারের স্বাস্থ্য বিমা মডেল সকলের জন্য। দিল্লির আপ সরকারের ওই প্রকল্পে চিকিৎসায় সহায়তার আর্থিক অঙ্ক পূর্বনির্দিষ্ট নয়।
ছবি সৌজন্যে : এক্স









