
দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত বাসে আগুন লেগে যাওয়ার ঘটনায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আতঙ্কিত যাত্রীদের অনেকে বাসের জানালা দিয়ে লাফ মেরে নামতে গিয়ে আঘাত পেয়েছেন।
পুলিশ সূত্রে খবর, পুরুলিয়াগামী যাত্রীবাহী বাসটি কলকাতার বাবাঘাট থেকে রওনা হয়েছিল। হঠাৎই আগুন ধরে যায় বাসে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের দুটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় সমস্ত গাড়ি হাওড়ার দিকে ঘুরিয়ে দেওয়ায় ওই রুটে ব্যাপক যানজট সৃষ্টি হয়।
পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে বাসে আগুন লাগতে পারে।








