গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata ৭ শতাংশ সংরক্ষণ মেনে ১৫ দিনে জয়েন্টের মেধাতালিকা: কোর্ট

    ৭ শতাংশ সংরক্ষণ মেনে ১৫ দিনে জয়েন্টের মেধাতালিকা: কোর্ট

    0
    92
    ছবি সৌজন্যে : কলকাতা হাইকোর্ট
    ৭ শতাংশ ওবিসি সংরক্ষণ মেনে ১৫ দিনের মধ্যে নতুন মেধাতালিকা তৈরি করতে রাজ্যকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ওবিসি সংক্রান্ত জটিলতার কারণে বাতিল হয়ে গিয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মেধাতালিকা।
    বৃহস্পতিবারই জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশের কথা ছিল। কিন্তু বিচারপতি কৌশক চন্দ নির্দেশ দিয়েছেন ২০১০-র আগের ৬৬টি ওবিসি সম্প্রদায় নিয়ে নতুন প্যানেল তৈরি করতে হবে। ওবিসিদের জন্য ৭ শতাংশ সংরক্ষণ থাকবে। ১৫ দিনের মধ্যে আদালতের এই নির্দেশ কার্যকর করতে হবে বোর্ডকে। বিচারপতি আরও জানিয়েছেন ওবিসি এ এবং ওবিসি বি অনুযায়ী যে মেধাতালিকা তৈরি করা হয়েছে সেটা প্রকাশ করা যাবে না। জয়েন্ট এন্ট্রান্সের মেধাতালিকা প্রকাশ করার আগে ওবিসি কারা সেই সুযোগ পাবেন। এবছর ২৭ এপ্রিল রাজ্য জয়েন্টের পরীক্ষা হয়। প্রায় সাড়ে ৩ মাস হতে চলল, এখনও ফলপ্রকাশ কবে হবে সেই উত্তর জানা নেই।
    উচ্চমাধ্যমিক ও সমতুল্য পরীক্ষার ফল ২ থেকে ৩ মাস আগে প্রকাশ হয়ে গিয়েছে। ফলে সব মিলিয়ে আশঙ্কায় রয়েছেন পরীক্ষার্থীরা।