
ভেরিফিকেশনের মধ্যেই এবার এসএসসি-র ইন্টারভিউয়ে ডাক পাওয়া প্রার্থীদের তালিকায় দাগি কারা, এসএসসি-কে খুঁজতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। বাবার নাম সহ তালিকা প্রকাশ করতে বলেছেন তিনি।
বিচারপতি সিনহার নির্দেশ ২০১৬-র নিয়োগ পরীক্ষায় পাশ করে চাকরি করা দাগিদের বিস্তারিত তথ্য সহ তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। দাগিদের ওএমআর শিট প্রকাশ করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আদালত জানায় দাগিদের নাম, অভিভাবক বা বাবার নাম সহ তালিকা প্রকাশ করতে হবে। সেই তালিকা থেকেই স্পষ্ট হবে দাগিদের তথ্য। ৩ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। চাকরিপ্রার্থীদের একাংশের অভিযোগ ছিল পুরো নম্বর পেয়েও নতুন পরীক্ষার্থীদের অনেকে ইন্টারভিউয়ের ডাক পাননি।
কেউ কেউ আবার প্রাথমিক স্কুলের শিক্ষকতার অভিজ্ঞতা দেখিয়ে অতিরিক্ত ১০ নম্বর তুলেছেন। পার্শ্বশিক্ষকদের অতিরিক্ত ১০ নম্বর দেওয়া নিয়ে এসএসসির বক্তব্য জানতে চেয়েছে আদালত।








