ইন্দ্রানুজের অভিযোগে এফআইআর, নির্দেশ কোর্টের

0
99
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে জখম ইন্দ্রানুজ রায়ের অভিযোগে এবার এফআইআরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রাজ্যের কাছে ১২ মার্চের মধ্যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন।
বিচারপতি এই ঘটনার জন্য পুলিশকেই কাঠগড়ায় তুলেছেন। বলেছেন পুলিশের গা ছাড়া মনোভাবের জন্য এই ঘটনা ঘটেছে। বিচারপতির প্রশ্ন স্পেশাল ব্রাঞ্চ-র আধিকারিকরা কেন থাকেন। প্রয়োজনে এই মামলায় স্পেশাল ব্রাঞ্চকে যুক্ত করবেন। ইতিমধ্যে যাদবপুরের ঘটনায় ৭টি মামলা দায়ের হয়েছে। এরমধ্যে ৪ টি মামলাই ইন্দ্রানুজ রায়ের বিরুদ্ধে। কেন একপক্ষের অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে। যাঁর আঘাত লেগেছে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হলেও কেন ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে এফআইআর হল না তা নিয়ে হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়েছে পুলিশ। এরপরেই ইন্দ্রানুজ রায়ের করা অভিযোগের ভিত্তিতে এফআইআর করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। গোয়েন্দা ব্যর্থতাকে দায়ী করেছেন বিচারপতি প্রশ্ন তুলেছেন গোয়েন্দারা মন্ত্রীকে সতর্ক করেছিলেন কিনা। নাকি মন্ত্রীই সেই সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন। শেষে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মন্তব্য করেছেন প্রতিবেশী রাষ্ট্রের মত যেন পরিস্থিতি না হয়। এদিকে ছেলেকে মিথ্যে মামলায় জড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ইন্দ্রানুজের বাবা অমিত রায়। তিনি বলেছেন এক্স রে তে ফ্র্যাকচার স্পষ্ট। তারপরেও কি করে মিথ্যে মামলায় জড়ানোর চেষ্টা চলছে। অনুরোধ করেছেন ছেলেকে নিয়ে রাজনীতি না করতে। বিষয়টি সবপক্ষকে আলোচনার মাধ্যমে মেটানোর আবেদন করেছেন তিনি। অমিত রায় আরও বলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর সঙ্গে ফোনে কথা বলে সমবেদনা জানিয়েছেন।
তিনি আশা করবেন যাতে শিক্ষামন্ত্রী মিথ্যে মামলার বিষয়ে হস্তক্ষেপ করেন। ইন্দ্রানুজের বাবার কথায় এখনকার জেনারেশনকে ভয় দেখিয়ে, ধমকিয়ে দমানো যাবে না। তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে পুরো বিষয়টি মেটাতে হবে।