রাজ্যপালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর মামলার শুনানি পিছোল শুক্রে

0
217
rajoopal er birudhhe mukhhomontrir sunani picholo sukre
rajoopal er birudhhe mukhhomontrir sunani picholo sukre

রাজ্যপালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি পিছিয়ে গেল ডিভিশন বেঞ্চে। শুক্রবার এই মামলার শুনানি হবে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরির ডিভিশন বেঞ্চে।

মঙ্গলবার শুনানির কথা থাকলেও তা হয়নি। মুখ্যমন্ত্রীর আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের অভিযোগ ছিল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোসের করা মানহানি মামলায় অভিযোগের পক্ষে কোনও প্রমাণ ছাড়াই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। সায়ন্তিকাদের শপথ নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর মন্তব্যে রাজভবনের তরফে মানহানির মামলা করা হয়। ওই মামলায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশে জানায় রাজ্যপালের বিরুদ্ধে কোনও মানহানিকর মন্তব্য করতেপারবেন না মুখ্যমন্ত্রী। ১৪ অগাস্ট পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মমতার আইনজীবী। ১৯ জুলাই মামলা দায়ের করা হয়। পরে হাইকোর্টের নির্দেশে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াত হোসেন সরকার এবং কুণাল ঘোষকে ওই মামলায় যুক্ত করা হয়।