
শর্ত সাপেক্ষে শুভেন্দু অধিকারীকে মুর্শিদাবাদ যাওয়ার অনুমতি দিয়েছে হাইকোর্ট। শুধুমাত্র ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন তিনি।
তবে সেখানে কোনও মিছিল বা সভা করতে পারবেন না রাজ্যের বিরোধী দলনেতা। আদালত এও বলেছে মুর্শিদাবাদে যাওয়ার ২৪ ঘণ্টা আগে এসপিকে জানাতে হবে। শুভেন্দু অধিকারীর সঙ্গে এলাকায় যেতে পারবেন দুই বিধায়ক ও নিরাপত্তারক্ষী। বুধবার শুনানিতে শুভেন্দু অধিকারীর আইনজীবী অভিযোগ করেছেন অন্য রাজনৈতিক দলের নেতারা ঢুকতে পারলেও তাঁর ক্ষেত্রেই কেন রাজ্য বাধা দিচ্ছে। এর আগে সন্দেশখালিতেও একই ঘটনা ঘটেছিল।
পাল্টা রাজ্যের আইনজীবী বলেছেন বিরোধী দলনেতা এলাকায় গিয়ে রাজনৈতিক বক্তব্য রাখলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর শর্ত সাপেক্ষে শুভেন্দু অধিকারীকে যাওয়ার অনুমতি দিয়েছে আদালত।





