গ্রাম থেকে শহর
News & Much More

33.7 C
Kolkata
33.7 C
Kolkata
More
    Home Kolkata গভর্নিং বডি হোক রাজনৈতিকপ্রভাবমুক্ত, ছাত্র সংসদ ভোট নিদা ন কোর্টের

    গভর্নিং বডি হোক রাজনৈতিকপ্রভাবমুক্ত, ছাত্র সংসদ ভোট নিদা ন কোর্টের

    0
    113
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার বিষয়ে রাজ্য কি ভাবছে। ২ সপ্তাহের মধ্যে আদালতে জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেন। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের।

    গভর্নিং বডিতে বিশিষ্ট শিক্ষাবিদদের রাখা হোক। তাঁদের কাছ থেকে ছাত্রছাত্রীরা কিছু শিখতে পারবে। পর্যবেক্ষণে বলেছেন বিচারপতি সৌমেন সেন। ৮ বছর ধরে রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এই নিয়ে জনস্বার্থ মামলা হয়। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার নির্বাচন না হওয়া নিয়ে রাজ্যকে প্রশ্ন করেছে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ। বিচারপতির সৌমেন সেন নির্দেশ দিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য আছেন সেখানে ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া দ্রুত হোক। এই অস্থায়ী বা অন্তর্বতীকালীন উপাচার্য নিয়ে নির্বাচন সম্ভব নয়। এটা রাজনৈতিক নিয়োগ। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা হয়েছে। সওয়াল করেছেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এটা তিনি ঠিক করতে পারেন না।

    কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাল্টা বলেছেন বিচারপতি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন উপাচার্যরা কোনও নীতিগত সিদ্ধান্ত নিতে পারেন না। পাল্টা বিচারপতি বলেছেন রাজ্য ছাত্র সংসদ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করুক, বাকিটা আদালত বুঝে নেবে।