অযোগ্যদের মামলা খারিজ হাইকোর্টে, বসতে পারবে না পরীক্ষায়

0
141
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি-র নিয়োগ মামলায় অযোগ্যদের করা মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্ট।একইসঙ্গে বিচারপতি জানিয়েছেন এসএসসির তালিকায় হস্তক্ষেপ করার জন্য এটি উপযুক্ত মামলা নয়।
পরীক্ষাতেও অংশ নিতে পারবেন না মামলাকারী অযোগ্যরা। ৩১ তারিখ ১৮০৬ জন অযোগ্যদের তালিকা প্রকাশ করে এসএসসি। সেই তালিকাকে চ্যালেঞ্জ করে ৩৫০ জন অযোগ্য শিক্ষক শিক্ষিকা। তাঁদেরকে যোগ্য বলে ঘোষণা করার দাবি আদালতে জানিয়েছিলেন। মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে বলে হস্তক্ষেপ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এই মুহূর্তে ১,৮০৬ জনের নথি খতিয়ে দেখা সম্ভব নয় বলে জানিয়েছেন বিচারপতি। একইসঙ্গে মামলাকারীদের ভর্ৎসনা করে বিচারপতি ভট্টাচার্য বলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তাঁরা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কলে গিয়েছিলেন কিনা।
বিচারপতির প্রশ্ন ১৭ এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশের পর কেন তখন আবেদন করেননি। এখন তাঁরা আবেদন করছেন।