বিতর্কিত পোস্ট, সিবিআইকে দেখার নির্দেশ কোর্টের

0
150
Court directs CBI to look into controversial post
Court directs CBI to look into controversial post
সোশ্যাল মিডিয়ায় আর জি কর-কাণ্ডে নির্যাতিতা চিকিৎসকের ছবি ব্যবহার করে বিতর্কিত পোস্ট করার অভিযোগে সিবিআইকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
বৃহস্পতিবার শুনানি চলাকালীন সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত ওই পোস্ট নিয়ে প্রধান বিচারপতির মন্তব্য, এই ধরনের মন্তব্য সমাজের কাছে গ্রহণযোগ্য হওয়া উচিত নয়। অভিযোগ, ভুয়ো অ্যাকাউন্ট ব্যবহার করে ওই সব পোস্ট করা হয়েছে। এরপরই বিষয়টি নিয়ে সিবিআইকে খতিয়ে দেখার নির্দেশ দিয়ে কলকাতা হাইকোর্টর প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে বলেছে, আপাতত ওই বিষয়টি সিবিআই খতিয়ে দেখে রিপোর্ট দেবে। আগামী ১৮ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।