গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home Kolkata সদ্য এসএসসি পরীক্ষার ওএমআর শিট পাবলিশ-র নির্দেশ কোর্টের

    সদ্য এসএসসি পরীক্ষার ওএমআর শিট পাবলিশ-র নির্দেশ কোর্টের

    0
    82
    ছবি সৌজন্যে : নিজস্ব

    সদ্য এসএসসি-র নিয়োগে অংশগ্রহণকারী প্রার্থীদের ওএমআর শিট পাবলিশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা একইসঙ্গে বলেছেন ২০১৬-র নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কাদের নিয়োগ করা হয়েছিল, সেই তালিকা পেশ করতে হবে আদালতে।

    এজন্য তিনি ১০ ডিসেম্বরের ডেডলাইন বেধে দিয়েছেন। এই তালিকায় নাম রয়েছে এথচ ২০২৫-র নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন, এমন প্রার্থীদের ভাগ্য নির্ভর করবে এই মামলার ভবিষ্যতের ওপর। এমনটাই পর্যবেক্ষণ বিচারপতির। কার্যত এসএসসিকে ভর্ৎসনা করে অমৃতা সিনহা বলেছেন প্রথম থেকে স্বচ্ছতার সঙ্গে কাজ করলে তো কোনও অনিয়মের অভিযোগই উঠত না। এর আগে বুধবার সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে এসএসসি-কে। ২০১৬ সালের যোগ্য চাকরিহারাদের সঙ্গে কেন নতুন প্রার্থীদের পরীক্ষা নেওয়া হয়েছে, কেন নতুন বিধি তৈরি করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে সর্বোচ্চ আদালত।

    মূল যে মামলার রায় ছিল সেখানে কোথাও নতুনদের নিয়োগ করতে হবে তার নির্দেশ ছিল না। নতুন করে শূন্যপদ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে এসএসসি, এমন নির্দেশও সুপ্রিম কোর্ট দেয়নি।