শুভেন্দুর প্রার্থীপদ বাতিলের আর্জি খারিজ হাইকোর্টে

0
89
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
শুভেন্দু অধিকারীর-র প্রার্থীপদ খারিজের দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ করেছিলেন মামলাকারী।
প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, সংবিধানের নির্দিষ্ট ধারার উল্লেখ না থাকায় মামলাটি গ্রহণযোগ্য নয়।
প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেন মামলাকারীর কাছে জানতে চান সংবিধানের কোন ধারায় তার প্রার্থীপদ বাতিলের আবেদন জানিয়েছেন? কিন্তু মামলাকারীর পক্ষের আইনজীবীরা কোনও সদুত্তর উত্তর দিতে না পারায় মামলা খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ।