
মন্দারমণিতে হোটেল ভাঙার সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ সেপ্টেম্বর পর্যন্ত বাড়াল হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন আপাতত আরও তিনমাস সেপ্টেম্বর পর্যন্ত হোটেল ভাঙার সিদ্ধান্ত স্থগিত থাকবে।
এই সময়ের মধ্যে কেন্দ্রের কাছে হাইকোর্টের কয়েকটি বিষয়ে জানতে চেয়েছে। সমুদ্রতীরবর্তী এলাকায় কতদূর পর্যন্ত স্থায়ী নির্মাণ করা যায় না। আইন অনুযায়ী সেখানে হোটেল চালানো যায় কিনা, ১৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। মন্দারমণিতে সৈকত লাগোয়া এলাকায় প্রায় ১৪০ টি হোটেল ভাঙার নির্দেশ দিয়েছে জাতীয় পরিবেশ আদালত। অভিযোগ বেআইনিভাবে ওই হোটেলগুলো নির্মাণ করা হয়েছে। সেই নির্দেশ মেনে হোটেল ভাঙার নিদেশ দেন জেলাশাসক।
নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন হোটেল মালিকরা। তার ভিত্তিতে জেলাশাসকের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে আদালত।
