ভোটে কারচুপি: ঘাটাল কেন্দ্রের সিসিটিভি সংরক্ষণের নির্দেশ

0
140
ghatal vote e kaarchupi cctv sonrokhhon er nirdesh court er
ghatal vote e kaarchupi cctv sonrokhhon er nirdesh court er
ভোটে কারচুপির অভিযোগে বিজেপির পরাজিত প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের করা মামলায় ঘাটাল লোকসভা কেন্দ্রের সব বুথের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এই মামলাতে অভিনেতা সাংসদ দেব-কে নোটিস দিয়েছে আদালত। বিচারপতি বিভাস পট্টনায়ক ইভিএম, ব্যালট, অফিস নোট, নির্বাচনী কাগজপত্র ও সংরক্ষণেরও নির্দেশ দিয়েছেন। নির্বাচন কমিশনই সব নথি সংরক্ষণের কাজ করবে বলে জানিয়েছে আদালত। ৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। এর আগে বিজেপির পরাজিত প্রার্থী রেখা পাত্র-র করা মামলায় বসিরহাট কেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। লোকসভা নির্বাচনের ফলের পর ভোটে কারচুপির অভিযোগে ৫ বিজেপি প্রার্থী ঘাটালের হিরণ চট্টোপাধ্যায়, ডায়মণ্ডহারবারের অভিজিৎ দাস, আরামবাগের অরূপকান্তি দিগর, বসিরহাটের রেখা পাত্র এবং কোচবিহারের নিশীথ প্রামাণিক মামলা করেন হাইকোর্টে।