রাজভবনের সামনে শুভেন্দুকে ৪ ঘণ্টার ধর্নার অনুমতি

0
175
RAJBHABAN ER SAMNE SUVENDU R 4 GHONTAR DHARNAR ANUMOTI
RAJBHABAN ER SAMNE SUVENDU R 4 GHONTAR DHARNAR ANUMOTI

রাজভবনের সামনে ৪ ঘণ্টা ধর্নার অনুমতি পেয়েছেন শুভেন্দু অধিকারী। ১৪ জুলাই রবিবার ওই কর্মসূচি করতে পারবেন বিরোধী দলনেতা। এমনই নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রাজ্যের তরফে জানানো হয় ১৪ জুলাই রবিবার সকাল ১০টা থেকে রাজভবনের সামনে ৪ ঘণ্টা ধর্না দিতে পারবেন বিরোধী দলনেতা। রাজ্যের বক্তব্য মেনে আদালত জানায ওই দিন নির্ধারিত জায়গায় শুভেন্দু অধিকারী কর্মসূচি করতে পারবেন। বিচারপতি সিনহা নির্দেশ দিয়েছেন ৩০০ জন লোক নিয়ে এই কর্মসূচি করা যাবে। পাশাপাশি বিচারপতি নির্দেশ দিয়েছেন আগ্নেয়াস্ত্র নিয়ে কেউ কর্মসূচিতে যোগ দিতে পারবেন না। এমনকি করা যাবে না কোনও বিদ্বষমূলক মন্তব্য।