
চিড়িয়াখানার জমি বেআইনিভাবে বেসরকারি কাজে ব্যবহারের প্রতিবাদে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট-র বিচারপতি বিচারপতি জয় সেনগুপ্ত । কলকাতা হাইকোর্ট জানিয়েছে, আগামী ৯ দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত রবীন্দ্র সদন মেট্রো থেকে ন্যাশনাল লাইব্রেরি পর্যন্ত মিছিল করা যাবে।
আর হাজার সমর্থক মিছিলে অংশগ্রহণ করতে পারবে। সব রকম নিয়মশৃঙ্খলা মেনে মিছিল করতে হবে বলে স্পষ্ট নির্দেশ দিয়েছেন বিচারপতি। চিড়িয়াখানার জমি বেআইনিভাবে বেসরকারি কাজে ব্যবহার করার প্রতিবাদে মিছিলের ডাক দিয়েছে বিজেপি। সেই প্রেক্ষিতেই রবীন্দ্র সদন মেট্রো থেকে ন্যাশনাল লাইব্রেরি পর্যন্ত মিছিলের অনুমতি চেয়েছিল তারা। তবে আবারও পুলিশের বিরুদ্ধে অনুমতি না দেওয়ার অভিযোগ ওঠে।
তাই আদালতের দ্বারস্থ হয় বিজেপি। কলকাতা হাইকোর্টের নির্দেশ, রবীন্দ্র সদন থেকে পিটিএস, আলিপুর চিড়িয়াখানা হয়ে ন্যাশনাল লাইব্রেরি পর্যন্ত মিছিল করা যাবে।
