
ধর্মতলায় গান্ধী মূর্তির নিচে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খোলা নিয়ে ভারতীয় সেনাকে নিয়ে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতায় মেয়ো রোডে ধর্নায় বসতে চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন প্রাক্তন সেনা আধিকারিকরা। হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সোমবার মেয়ো রোডে ধর্নার অনুমতি দিয়েছেন। এর আগে ধর্মতলায় গান্ধীমূর্তির নিচে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খুলে দেওয়ার অভিযোগ ওঠে সেনার বিরুদ্ধে। খবর পেয়ে সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙা মঞ্চ-র সামনে থেকে দাঁড়িয়ে ঘটনার প্রতিবাদ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেনাকে সরাসরি আক্রমণ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। সেনা বিজেপির কথায় চলছে বলে অভিযোগ করেছিলেন। সরাসরি বলেছিলেন সেনাকে যখন বিজেপির কথায় চলতে হয়, তখন দেশটা কোথায় যায়, তা নিয়ে সন্দেহ রয়ে যায়। প্রাক্তন সেনাদের ধর্না নিয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন সেনার অনুমতি নিয়ে দলের ধর্না মঞ্চ তৈরি করা হয়েছিল।
কিন্তু কোনওরকম কথা না করেই সেনা নামিয়ে প্যান্ডেল খুলে দেওয়া হয়েছে। তাঁর কথায় এর পিছনে ইন্ধন রয়েছে।
