কার্নিভালে জয়া, বিক্ষোভ বিজেপির, মালদায় প্রতীকী প্রতিমায় চর্চা

0
139
ছবি সৌজন্যে : নিজস্ব

দুর্গাপুজোর কার্নিভালে বাংলাদেশের অভিনেত্রী জয়া এহসান উপস্থিতি নিয়ে বিক্ষোভ দেখালো বিজেপি। শনিবার দুপুরে দুর্গাপুর প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদে সামিল হয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চ্যাটার্জির পদত্যাগের দাবি তুলেছেন তারা।

বিজেপির কথায় বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে। হিন্দুদের মন্দিরে আঘাত হানা হচ্ছে। তারপরেও কীভাবে বাংলাদেশের অভিনেত্রীকে দুর্গাপুজোর অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে পারে প্রশাসন। পাল্টা বিজেপিকে আক্রমণ করে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবতী বলেছেন শিল্পীর কোনও জাত, ধর্ম হয়না। যারা শিল্পীর জাত-ধর্ম দেখেন তারা প্রকৃত সনাতনী নন। তৃণমূল সরকারের কার্নিভাল বয়কট করে বিস্ফোরক পোস্ট করেছেন বিধায়ক কৃষ্ণকল্যাণী। পুর পরিষেবায় ব্যর্থতার অভিযোগ এনে কার্নিভাল বয়কটের কথা বলে পোস্ট করেছেন। তাঁর অভিযোগ পুরসভা-প্রশাসনের চরম অবহেলায় থমকে গেছে শহরের উন্নয়ন। নগরোন্নয়ন দফতর থেকে ৭ কোটি, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে ১০ কোটি পেয়েও পরিকাঠামো উন্নয়নে ব্যর্থ পুরসভা প্রশাসন। পরিচ্ছন্নতা, উন্নয়ন নিয়ে পুরসভার উদাসীনতায় ক্ষিপ্ত জনগণ। উন্নয়ন নাগরিক সুরক্ষাকে উপক্ষো করে শুধু উৎসবের নামে প্রদর্শনী হচ্ছে। পুজো কার্নিভাল থেকে নিজেকে সরিয়ে বিস্ফোরক পোস্ট করেছেন কৃষ্ণ কল্যাণী। এদিকে মালদার দুই পুরসভার তৃণমূল চেয়ারম্যানের পুজো প্রতীকী প্রতিমা নিয়ে কার্নিভালে অংশ নেওয়ায় চর্চা শুরু হয়েছে। একটি ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি এবং অন্যটি ওল্ড মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষের পুজো।

মুখ্যমন্ত্রীর ঘোষণা মত শনিবার জেলার কার্নিভাল থাকলেও আগেই প্রতিমা নিরঞ্জন হয়ে গিয়েছে এই দুই ক্লাবের। এই পুজো কমিটির সঙ্গে ওতপ্রতভাবে জড়িত দুই পুরসভার চেয়ারম্যানের স্ত্রী। এদিকে রবিবার রেড রোডে কার্নিভালের আগে জেলায় জেলায় কার্নিভালে কার্যত উৎসবের মেজাজ।