
রাতের কলকাতায় কর্মরত মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যকে পদক্ষেপের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নিউটাউনকাণ্ডের পর রাতে মহিলাদের নিরাপত্তা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়।
সেই মামলায় রাজ্যের স্বরাষ্ট্র দফতরকে এ বিষয়ে টিম গঠন করতে বলা হয়েছে। বিশেষত রাতে যে মহিলারা কাজ থেকে বাড়ি ফেরেন তাঁদের নিরাপত্তায় গুরুত্ব দিতে বলেছে হাইকোর্ট। মামলাকারীর বক্তব্য ছিল আইটি সেক্টরে ২৪ ঘণ্টা কাজ চলে। সেখানে মহিলাদের পর্যাপ্ত নিরাপত্তার প্রয়োজন। মামলায় রাজ্যের তরফে রাত্রিসাথী প্রকল্পের কথা বলা হয় আদালতে। পাশাপাশি মহিলাদের নিরাপত্তায় ইলেকট্রনিক কমপ্লেক্স থানাও একটি বিজ্ঞপ্তি জারি করে। তাতে কলেজ মোড়, ওয়েবেল মোড়, এসডিএফ, আরডিবি সহ ইলেকট্রনিক্স থানা এলাকায় মহিলাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থার কথা জানানো হয়েছে। এছাড়াও পর্যাপ্ত সিসিক্যামেরা লাগানো হয়েছে বলে জানানো হয়। অন্যান্য রাজে কর্মরত মহিলাদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়, এরাজ্যে কেন সেই ব্যবস্থা নেই তা নিয়ে প্রশ্ন ওঠে আদালতে। এরপরেই রাজ্যকে খসড়া তৈরি করার নির্দেশ দিয়েছে আদালত।
এদিকে শ্লীলতাহানির প্রতিবাদ করায় গড়ফায় বাড়িতে চড়াও হয়ে মারধরের চেষ্টার অভিযোগ উঠেছে।অভিযুক্ত যুবক ও তাঁর পরিবার প্রকাশ্যে খুনের হুমকি, অ্যাসিড হামলারও হুমকি দিয়েছে বলে অভিযোগ।
