সব কলেজ-ইউনিভার্সিটির রুম বন্ধের নির্দেশ হাইকোর্টের 

0
182
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
রাজ্যের সব কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম তালাবন্ধ থাকবে! এই মর্মে রাজ্যের উচ্চশিক্ষা দফতরকে নোটিস জারি করতে হবে।
বৃহস্পতিবার আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের একটি জনস্বার্থ মামলায় এই নির্দেশই দিয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের আরও নির্দেশ, জরুরি কোনও প্রয়োজন হলে রেজিস্ট্রারের কাছে আবেদন করতে হবে। নয়তো ইউনিয়ন রুম তালাবন্ধই থাকবে। হাইকোর্টে ডিভিশন বেঞ্চ রাজ্যের কাছে ছাত্র ভোট নিয়ে তাঁদের অবস্থান জানতে চায়। দু’সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে রাজ্যকে। ১৭ জুলাই মামলার পরবর্তী শুনানি।
এর আগেও হাইকোর্ট এই বিষয়ে রাজ্যের মতামত জানতে চেয়েছিল। দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট হয়নি।