গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata রাজ্যের ভাতায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

    রাজ্যের ভাতায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

    0
    136
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত কোনও ভাতা দেওয়া যাবে না।
    এই মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রুপ সি কর্মীদের মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট ২০১৬ সালের এসএসসি পরীক্ষার পুরো প্যানেল বাতিল করে দেওয়ার নির্দেশ দিয়েছিল। শিক্ষকদের পাশাপাশি চাকরিহারা হন গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীরা। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষকদের স্কুলে ফেরত যাওয়ার কথা বলা হলেও শিক্ষাকর্মীদের নিয়ে কোনও সিদ্ধান্তের কথা জানায়নি দেশের শীর্ষ আদালত। এই অবস্থায় চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। ভাতা দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টে মামলা দায়ের হয়।
    মামলাকারীদের আইনজীবী আদালতে জানিয়েছেন, চাকরিহার গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। সেই মামলাতেই এদিন রাজ্যের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।