
আলিপুর চিড়িয়াখানা থেকে হঠাৎ করেই পশুপাখি উধাওয়ের খবর জানাজানি হতে সরব হয়েছেন তণমূলের প্রাক্তন সাংসদ জওহর সরকার।
চিড়িয়াখানার প্রশাসনিক গাফিলতির অভিযোগ এনে হাইকোটে মামলা করেছে স্বজন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের দাবি ২০২৩-২৪ অর্থবছরে চিড়িয়াখানায় ৬৭২টি প্রাণী ছিল, কিন্তু তার পরের বছর ২০২৪-২৫ তা কমে দাঁড়িয়েছে ৩৫১-য়। অভিযোগ মাত্র এক রাতেই গায়েব হয়েছে ৩২১টি প্রাণী। এই গরমিল ধরা পড়েছে কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ-র বার্ষিক রিপোর্ট থেকে। আলিপুর চিড়িয়াখানায় পশু-পাখির সংখ্যা হঠাৎ করে কমে যাওয়া নিয়ে তৃণমূলের প্রাক্তন সাংসদ, আমলা জওহর সরকারের প্রশ্ন পশুদের প্রাইভেট চিড়িয়াখানায় বিক্রি করে দেওয়া হচ্ছে নাকি বিদেশে পাচার করা হচ্ছে তা জানাতে হবে সরকারকেই। একইসঙ্গে চিড়িয়াখানার জমি বিক্রির যে অভিযোগ নিয়েও প্রশ্ন তুলেছেন জওহর সরকার।
যদিও চিড়িয়াখানা কর্তৃপক্ষ বিষয়টিকে গণনার ভুল বলছে। টাইপো মিসটেক বলা হচ্ছে। বিষয়টির যথাযথ তদন্ত হওয়া উচিত বলেই মনে করেন জওহর সরকার।



