
ওবিসি তালিকাভুক্তদের সংরক্ষণের বিষয়ে নতুন করে রাজ্যে সমীক্ষা শুরুর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়েছে।
প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। তাঁর বক্তব্য, ২০১০ সালের পরে তৈরি রাজ্যের সব ওবিসি শংসাপত্র বাতিল করেছে হাইকোর্ট। সুপ্রিম কোর্ট ওই নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়নি।
এই অবস্থায় ওবিসি চিহ্নিত করতে নতুন সমীক্ষা শুরু করেছে রাজ্য। এর আগে রাজ্যে ওবিসি সংরক্ষণের চালু ব্যবস্থা খারিজ হয়েছিল কলকাতা হাইকোর্টে।
