
সন্দেশখালি গণধর্ষণের অভিযোগে সিট গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। লালবাজারের এসিপি বীরেশ্বর চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
হোমিসাইড শাখার অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে ওই সিট-তে থাকবেন বাদুড়িয়ার এসডিপিও রাহুল মিশ্র জানিয়েছে হাইকোর্ট। বাকি সদস্যদের নিয়োগ করতে পারবেন সিট-র প্রধান। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন এক মাস অন্তর তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টে। হাইকোর্টের নির্দেশকে সম্মতি জানিয়েছে রাজ্য সরকারও। ২০২৪-র মে মাসে সন্দেশখালিতে গণধর্ষণের অভিযোগ ওঠে।
সেই ঘটনায় নাম জড়ায় তৃণমূল নেতা দিলীপ মল্লিক সহ ৫ জনের। পুলিশে অভিযোগ জানানোর পরেও গ্রেফতার করা হয়নি অভিযুক্তদের। এই অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের হয়।
