সঞ্জয়ের মৃত্যুদণ্ডে রাজ্যের মামলা, প্রশ্ন হাইকোর্টের

0
191
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
আর জি কর-কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় মামলার গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার।
সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিল রাজ্য সরকারে। প্রথম দিনের শুনানিতে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কেনো রাজ্যের আবেদন শোনা হবে বার বার জানতে চান বিচারপতি দেবংশু বসাক ও বিচারপতি সাব্বার রাশিদির বেঞ্চ। বিচারপতিরা প্রশ্ন তুলেছেন, তদন্ত প্রক্রিয়া চালিয়েছে সিবিআই। তাদের তদন্তের ওপর ভিত্তি করে নিম্ন আদালত সঞ্জয় রায়কে সাজা দিয়েছে। নির্যাতিতার পরিবার আবেদন করেনি, তদন্তকারী সংস্থা রায় অসন্তুষ্ট হয়ে তার বিরোধিতায় আসেনি, সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় জানে না মানে তার কাছে ওকালতনামা যায়নি। তাহলে রাজ্য কেনো নিম্ন আদালতের রায়ের বিরোধিতায় মামলা করলো। প্রশ্নের উত্তরে রাজ্যের আইনজীবীদের যুক্তি প্রথম পাঁচ দিন তারা তদন্ত করেছেন তাছাড়াও আইনে পরিষ্কার নির্যাতিতা, অভিযুক্ত, তদন্তকারী সংস্থা ছাড়াও রাজ্যের এক্তিয়ার আছে মামলা করার। কারণ ঘটনা ঘটেছে রাজ্যের জায়গায়।
যদিও সিবিআই বিরোধিতা করেছে রাজ্যের আবেদনে। সব শোনার পর ডিভিশন বেঞ্চ আগামী সোমবার মামলার পরবর্তী শুনানির সময় ধার্য করেছেন। ওই দিনের মধ্যে রাজ্যকে সমস্ত পক্ষকে  মামলার প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার পাশাপাশি তাদের জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।