
বিদেশযাত্রার আবেদনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের দ্রুত শুনানির আর্জি জানালেও এ বারও তা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, তৃণমূলের সাধারণ সম্পাদকের আর্জির শুনানি হবে তালিকা মেনেই।
গত মঙ্গলবারও এ বিষয়ে দ্রুত শুনানির আর্জি জানিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন অভিষেকের আইনজীবী। তখনও সেই আর্জি খারিজ হয়ে যায়। আদালত জানায়, এখনই ওই মামলার শুনানি সম্ভব নয়। মামলার স্বাভাবিক প্রক্রিয়াতেই তা শুনানির জন্য তালিকায় আসবে। এ বারেও সেই একই কথা জানিয়ে দিয়েছে আদালত। সোমবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দ্বারস্থ হন অভিষেক। তাঁর হয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য।
তবে বিচারপতি ভট্টাচার্য জানিয়ে দেন, তালিকা অনুযায়ীই শুনানি হবে। ২০১৬ সালের অক্টোবর মাসে মুর্শিদাবাদে একটি দলীয় কর্মসূচি থেকে কলকাতায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
