হাইকোর্টে অভিষেকের জোড়া অস্বস্তি

0
21
ডিজে মামলায় অস্বস্তি বেড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে সিআইডির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যে মামলা করেছিলেন তৃণমূল সাংসদ, তার শুনানি ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সোমবার ওই মামলার শুনানি হয়নি। মঙ্গলবারও হবে কি না, তা-ও স্পষ্ট নয়। অন্যদিকে, নিম্ন আদালতের নির্দেশে মঙ্গলবারই অভিষেককে বিধাননগর আদালতে গিয়ে নিজের কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করাতে হবে। নির্ধারিত সেই সময়ের আগে হাইকোর্টে মামলার শুনানি না হলে তার আর গুরুত্ব থাকে না। এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গভীর রাতে কেন পুলিশ হানা দিয়েছে, তা নিয়ে এ বার প্রশ্ন হাইকোর্টের। আগামী চার সপ্তাহে এ বিষয়ে হলফনামা জমা দিয়ে পুলিশকে নিজেদের বক্তব্য জানাতে বলা হয়েছে।
তার দু’সপ্তাহের মধ্যে পাল্টা হলফনামা জমার নির্দেশ দেওয়া হয়েছে মামলাকারী পক্ষকেও। অভিষেকের বাড়িতে তল্লাশির সময়ের সিসি ক্যামেরার ফুটেজ এবং অডিয়ো-ভিডিয়ো রেকর্ড সংরক্ষণেরও নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।