যোগেশচন্দ্রে প্রাক্তনীদের নিয়ন্ত্রণ, প্রধান শিক্ষককে তালা বাঁকুড়ায়

0
149
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
সরস্বতী পুজো ঘিরে চর্চায় থাকা যোগেশচন্দ্র চৌধুরি কলেজে এবার প্রাক্তনীদের অবাধ আনাগোনায় নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
প্রাক্তনীদের প্রবেশে নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবে পরিচালন সমিতি। সেক্ষেত্রে প্রাক্তনীদের কলেজে প্রবেশে বিধিনিষেধও জারি করতে পারবে পরিচালন সমিতি। এমনটাই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিকে সরস্বতী পুজো না হওয়ায় এবার বাঁকুড়ার সোনামুখিতে প্রধান শিক্ষককে তালাবন্দি করে রাখলেন অভিভাবকরা। সরস্বতীর পুজোর পর বুধবার স্কুল খুলতেই বাঁকুড়ার সোনামুখির বাসুদেবপুর প্রাথমিক বিদ্যালয়ে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। কেন স্কুলে সরস্বতী পুজো করা হয়নি। প্রধান শিক্ষককে ঘিরে ধরে কারণ জানতে চান। প্রধান শিক্ষক অবশ্য দাবি করেছেন ফান্ড না থাকায় পুজো করা সম্ভব হয়নি।
কেন তাঁদের ফান্ডের কথা জানানো হয়নি, পাল্টা প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। এরপরেই তালাবন্ধ করে দেন অভিভাবকরা।