বিকাশ ভবনে বিক্ষোভে আপত্তি কেন, রাজ্যকে লিখিত দিতে বলল কোর্ট

0
144
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
বিকাশভবনের সামনে অবস্থান, বিক্ষোভে আপত্তি কোথায়, তা জানিয়ে রাজ্যকে আবেদন করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন নিজেদের বক্তব্য রাজ্যকে লিখিত আকারে জানাতে হবে।
তার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত। অন্যদিকে মৌখিকভাবে হাইকোর্টে জানায় মামলাকারীর বিরুদ্ধে কড়া কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ। শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। বিকাশভবনের সামনে বিক্ষোভে আপত্তি জানিয়ে রাজ্যের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর সওয়ালে বলেছেন যোগ্য শিক্ষকরা ওই বিক্ষোভ কর্মসূচি করছেন। যেখানে মামলাকারী গ্রুপ ডি কর্মী। তিনি ওই কর্মসূচিতে কি করছিলেন। সেদিনের বিক্ষোভের ঘটনায় ২২ জন পুলিশকর্মী আহত হয়েছেন।
অসুস্থ হয়ে পড়েছিলেন ১৯ জন। ওই এলাকায় শুধু বিকাশভবন নয়, অনেক সরকারি দফতর রয়েছে।