এখনই ব্যবস্থা না নিলে বাংলাদেশের মত অবস্থা হবে : কোর্ট

0
100
ছবি সৌজন্যে : নিজস্ব
যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে জখম ইন্দ্রানুজ রায়ের অভিযোগে এবার এফআইআরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশকে ভর্ৎসনা করে বলেছেন এখনই ব্যবস্থা না নিলে বাংলাদেশের মত অবস্থা হতে পারে। রাজ্যের কাছে ১২ মার্চের মধ্যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন।
বিচারপতি এই ঘটনার জন্য পুলিশকেই কাঠগড়ায় তুলেছেন। বলেছেন পুলিশের গা ছাড়া মনোভাবের জন্য এই ঘটনা ঘটেছে। বিচারপতির প্রশ্ন স্পেশাল ব্রাঞ্চ-র আধিকারিকরা কেন থাকেন। প্রয়োজনে এই মামলায় স্পেশাল ব্রাঞ্চকে যুক্ত করবেন। ইতিমধ্যে যাদবপুরের ঘটনায় ৭টি মামলা দায়ের হয়েছে। এরমধ্যে ৪ টি মামলাই ইন্দ্রানুজ রায়ের বিরুদ্ধে। কেন একপক্ষের অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে। যাঁর আঘাত লেগেছে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হলেও কেন ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে এফআইআর হল না তা নিয়ে হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়েছে পুলিশ। এরপরেই ইন্দ্রানুজ রায়ের করা অভিযোগের ভিত্তিতে এফআইআর করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
গোয়েন্দা ব্যর্থতাকে দায়ী করেছেন বিচারপতি প্রশ্ন তুলেছেন গোয়েন্দারা মন্ত্রীকে সতর্ক করেছিলেন কিনা। নাকি মন্ত্রীই সেই সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন। শেষে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মন্তব্য করেছেন প্রতিবেশী রাষ্ট্রের মত যেন পরিস্থিতি না হয়।