
নিট-সহ জাতীয় স্তরের পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে ১৮ দিন ধরে অনশন করছেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক।
তাঁকে সমর্থন করতে এবং পড়ুয়াদের পাশে দাঁড়াতে বৃহস্পতিবার গণ-অনশনের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। বুধবার সিজেপি-র তরফে এক্স হ্যান্ডলে এই ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, কংগ্রেস নেতা শশী থারুর এ দিন সোনম ওয়াংচুক-কে অনশন তোলার অনুরোধ করেছেন।
পাশাপাশি, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল ধর্মেন্দ্র প্রধান-কে চিঠি লিখে সোনম ওয়াংচুকের সঙ্গে কথা বলার আবেদন করেছেন।
